নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির হ্যাট্রিক

নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির হ্যাট্রিক

২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে মেসি গোড়ালির চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন। গত মাসে মাঠে ফেরেন তিনি। এবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, পুরোপুরি ফিটনেস পেয়ে গেছেন।

২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনার হয়ে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে সেই হ্যাটট্রিকে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১০ হ্যাটট্রিকের ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছিলেন মেসি। মাত্র ৩ দিনের ব্যবধান, আবার হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা এবার হ্যাটট্রিক করেছেন ক্লাব ফুটবলে, ইন্টার মায়ামির হয়ে।

বলিভিয়ার বিপক্ষে কয়েকদিন আগে আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এবার জার্সি পাল্টালেও সেই পুরানো রূপে আর্জেন্টাইন ফরোয়ার্ড। শনিবার তার হ্যাটট্রিকে ৬-২ গোলে নিউ ইংল্যান্ড রিভলিউশনকে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতে এক মৌসুমে মেজর লিগ সকারে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙেছে দলটি।

২০২২ বিশ্বকাপ জয়ী ও আটবারের ব্যালন ডি’অর জয়ী মাঠে নামার এক মিনিট পর বেঞ্জামিন ক্রেমাচিকে দিয়ে গোল করান। ৫৮তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। তারপর ৭৮ থেকে ৮৯তম মিনিটে তিনবার জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। আমেরিকান ক্লাবের জার্সিতে তার এটাই প্রথম হ্যাটট্রিক। ৩৩ গোল করে মায়ামির সর্বকালের শীর্ষ গোলদাতাও হলেন তিনি।

মেসির হ্যাটট্রিক ও লুইস সুয়ারেজের জোড়া গোল মিলিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আজ নিউ ইংল্যান্ডকে ৬-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙেছে ফ্লোরিডার দলটি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টে এমএলএসের নিয়মিত মৌসুমে মেসিদের মোট পয়েন্ট হয়েছে ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।
২২ জয়ের বিপরীতে ৪ হার ও ৮ ড্র। ২০২১ সালে রিভলিউশনের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙলো তারা।

ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে ৩৪ মিনিটে দুই গোল হজম করে মায়ামি। লুইস সুয়ারেজ চার মিনিটের মধ্যে দুই গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান। তারপর কেবল মেসির ম্যাজিক।

ফলাফল: মায়ামি ৬-২ গোলে নিউ ইংল্যান্ড কে পরাজিত করে।।

 

 

About Admin

Check Also

সর্বোচ্চ আয় করা শীর্ষ-১০ ফুটবলারের তালিকা।।

সর্বোচ্চ আয় করা শীর্ষ-১০ ফুটবলারের তালিকা।।

সর্বোচ্চ আয় করা শীর্ষ-১০ ফুটবলারের তালিকা।। ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকা প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *